
বামনা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণির বামনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নতুন কমিটিতে বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানাকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরীফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন সামনে রেখে প্রয়োজন অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে দায়িত্বশীল ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল রাতে বরগুনা জেলার বামনাসহ সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
