বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬) গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড়ের স্তূপ তৈরির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মনির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অপরদিকে, মোতালেব বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
এই বাংলা/এমএস
টপিক

