কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও দুটি গরু মারা গেছে।

বুধবার (৩ জুন) বিকেলে জেলার ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মোঃ আনোয়ার হোসেন (৪৪)। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান মোঃ আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার শরীরের কোমর থেকে বুক পর্যন্ত ঝলসে যায়।

বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক জানান, বজ্রপাতের সময় তারা কয়েকজন মাত্র দুইশ গজ দূরে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে একই সময়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুটি গরু মারা যায়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি এবং কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোষ কাপালীর একটি গরু বজ্রপাতে মারা গেছে বলে জানা গেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, কৃষক মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here