বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি মজুত: যুবককে ১০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুতের অভিযোগে শাকিল (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত শাকিল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা গ্রামের জাহান আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, একটি চক্র সরকারি বিধি উপেক্ষা করে জ্বালানি তেল সংগ্রহ করে মজুত করছে। এ তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে নিয়মবহির্ভূতভাবে জ্বালানি সংগ্রহের প্রমাণ পাওয়া গেলে শাকিলকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি সংগ্রহ ও মজুতের কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here