কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদক, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর চৌকস আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার করতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির কঠোর অবস্থান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here