প্রার্থী ঘোষণায় পূর্ণ বিবেচনার আহ্বান জাকারিয়া পিন্টুর

0
129
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি :


আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মিলনে গড়ে উঠেছিল সেনা ও সাধারণ মানুষের ঐক্য, যা জাতির ইতিহাসে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঐতিহাসিক এই দিনকে স্মরণ করে ঈশ্বরদীর রেলগেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঈশ্বরদী-আটঘরিয়ার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জাকারিয়া পিন্টু বলেন, “প্রার্থী ঘোষণায় পূর্ণ বিবেচনা করা প্রয়োজন। ঈশ্বরদী-আটঘরিয়ার হারানো আসনটি আমরা জনগণের ভালোবাসা ও গণতন্ত্রের চেতনায় পুনরুদ্ধার করতে চাই। এই বিবেচনার মধ্য দিয়েই গণতন্ত্রের মুক্তি ও এলাকার মানুষের শান্তি ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তারেক রহমান অবশ্যই প্রার্থী ঘোষণায় সঠিক ও পূর্ণ বিবেচনা করবেন। আমরা সবাই মিলে জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটায় ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল বিকেল তিনটায় আলহাজ মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে। সকলকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাকারিয়া পিন্টু।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here