পিরোজপুর প্রতিনিধি :
অবশেষে পিরোজপুর-১ আসনের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে।
প্রিয় নেতার হাতে বিএনপির দলীয় মনোনয়ন (নমিনেশন) আসার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা পুরো নির্বাচনী এলাকা।
বিপদে-আপদে যাকে সবসময় পাশে পাওয়া যায়, সেই আস্থাভাজন নেতার নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মনোনয়ন ঘোষণার খবর পিরোজপুরে পৌঁছানোর পরপরই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সমর্থকরা।
সাধারণ ভোটারদের মতে, তৃণমূলের কর্মী থেকে শুরু করে সাধারণ মেহনতি মানুষের পাশে যার সার্বক্ষণিক পদচারণা, তাকেই বেছে নিয়েছে দল। এটি কেবল একটি মনোনয়ন নয়, বরং পিরোজপুর-১ আসনের জনগণের ভালোবাসার প্রতিফলন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যেকোনো দুঃসময়ে যাকে ডাকলে পাওয়া যায়, আজ তার মূল্যায়নে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, তিনি সংসদে গিয়ে এ অঞ্চলের অবহেলিত মানুষের দাবি ও আশা-আকাঙ্ক্ষা যথাযথভাবে তুলে ধরতে পারবেন।
নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের আশা, যোগ্য ও জনবান্ধব এই নেতৃত্বের হাত ধরেই পিরোজপুরে উন্নয়ন ও আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীরা এই মনোনয়নকে ‘জনগণের আকাঙ্ক্ষার বিজয়’ হিসেবে দেখছেন এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
পিরোজপুর-১ আসনের এই মনোনয়ন বিপ্লব সংসদীয় রাজনীতির ময়দানে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই বাংলা/এমএস
টপিক

