পিরোজপুরে সরকারি মূল্যে এলপিজি ও অটোগ্যাস সরবরাহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলায় বেসরকারি এলপিজি (LPG) এবং অটোগ্যাস সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাইদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তারা বলেন, বাজারে বেসরকারি এলপিজি গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি রয়েছে, তা নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্ট বিক্রেতা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের সদস্যগণ এবং এলপিজি ও অটোগ্যাস ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং প্রশাসন থেকে সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here