পিরোজপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ ও বিনিয়োগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) পিরোজপুর শহরের ‘পার্টি হাউস কমিউনিটি সেন্টার’-এ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিরোজপুর শাখা এই কর্মসূচিতে ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান।

তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য। স্বল্প আয়ের মানুষ যাতে সহজে ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা পায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এফআইডি বিভাগের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইভিপি ও আরসি এন্ড আরআইআইডি-এর হেড অব ডিভিশন মোঃ জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি এর সহকারী মহা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন তালুকদার মোঃ মহিউদ্দিন তালুকদার,

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ইভিপি ও জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পিরোজপুর শাখার প্রধান ও এসএভিপি মুহাম্মদ মাহবুবুর রহমান।

বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকদের পক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি ব্যাংকিং সেবা নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ যোগ্য গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ ও ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here