কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্নতার আওতায় আনতে শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’ শুরু করা হয়েছে।
শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বুধবার এ ক্যাম্পেউন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ’র সভাপতিত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিচ্ছন্নতা অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাসের ৬ তারিখ প্রতিটি বিদ্যালয়ের ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতার এ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্সা প্রতিষ্ঠান চত্ত¡রে বৃক্ষরোপন করেন।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়েছে।
সুত্র জানায়, উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’ শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ হাতে শুরু করেন। পরিবেশ দূষণমুক্ত, পরিচ্ছন্নতা ও কমিউনিটি ক্লিনিং রাখায় এক যোগে ২৪২ শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

