পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ‘রাহি ব্রিকস’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযান সূত্রে জানা যায়, রাহি ব্রিকসে ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। বনজ কাঠ ব্যবহার করে আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেন।

এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন সম্পূর্ণ নিভিয়ে দেওয়া হয়।

জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা ও বনজ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here