পিরোজপুরে জুলাই সনদ ও গণভোট দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

‎পিরোজপুর প্রতিনিধি :

 

‎জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ আছরের নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দাবি বাস্তবায়ন জরুরি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সমন্বয়ক মো. সালমান খান বাদশা, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাঈম, সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দকুর রহমান, পৌর আমীর ইসাহাক আলী খান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।

‎এছাড়াও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব আল আমীন, পৌর সেক্রেটারি আল আমীন সেখ, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, সদর উপজেলা সেক্রেটারি আরিফ মিয়া, পৌর যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, জেলা পরিবহন সভাপতি হাসান মাতুব্বর এবং সদর শ্রমিক সভাপতি আল আমিন ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here