ঈশ্বরদী প্রতিনিধি :
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গতকাল ১৬ই নভেম্বর বিকেলে জাকারিয়া এন্টারপ্রাইজে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণায় পথসভায় বক্তব্যে তিনি বলেন, “এটি শুধু আমার দাবি নয়; দীর্ঘদিন রাজপথে লড়াই করা তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে জাকারিয়া পিন্টুকে সুযোগ দেন। যেহেতু দল এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি, তাই সংশোধনের যথেষ্ট সুযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, দল যদি পুনর্বিবেচনা না-ও করে, তবে প্রার্থী যেই হোন—ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি,ঈশ্বরদী উপজেলা সফল সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা।
বক্তারা অভিযোগ করেন, এ আসনের প্রাথমিক মনোনয়ন পাওয়া হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন দলের দায়িত্বে থেকেও সংগঠনকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছেন। বরং তার কর্মকাণ্ডে দলীয় কোন্দল বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, “হাবিব আ.লীগকে প্রতিদ্বন্দ্বী ভাবেননি; তিনি প্রতিপক্ষ হিসেবে দেখেছেন বিএনপির নেতাদের। ফলে সংগঠন সুসংগঠিত না হয়ে দুর্বল হয়েছে। সকল নেতারা আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, সক্রিয় ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিতে না পারলে মাঠে ইতিবাচক ফল আশা করা কঠিন হবে।
এই বাংলা/এমএস
টপিক

