পিরোজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর–১ (সদর–নাজিরপুর–জিয়ানগর) আসনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠীর ৬৫ নম্বর তালুকদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্মেলনে তিনি আসন্ন নির্বাচনকে দায়িত্বশীলভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র প্রতিনিধিদের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনী দায়িত্ব পালনে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্থানীয়ভাবে গুরুত্ব পায়।
এ ছাড়া নির্বাচনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় হয়।
এই বাংলা/এমএস
টপিক

