পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার :

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আহ্বানে রাজশাহীর পবা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ভেড়াপোড়া আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়াপোড়া আদর্শ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সোহেল রানা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আরও উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান উজ দোল্লা পান্না, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা বাবুল হোসেন, আব্দুল আজিজ এবং প্রভাষক রেজাউল করিমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা জানান, শুধু গাছ লাগানো নয়, রোপিত চারার পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা সাধারণ মানুষের প্রতি বাড়ির আঙিনা ও পতিত জমিতে অন্তত দুটি করে গাছ রোপণের আহ্বান জানান। এলাকাবাসী এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন।

এই বাংলা/এমএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here