নীলফামারী প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যমানের ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ নভেম্বর) ভোরে বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবির সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে একশ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো পাওয়া যায়। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়শশী বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা জানান, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধি এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ধরনের অভিযান চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে চলছে, যা স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
এই বাংলা/এমএস
টপিক

