পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, “দলিল যার, কাগজ যার জমি তার। ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হলেও জনগণ ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভূমি সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদেরও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে যাতে তারা ভবিষ্যতে সচেতন নেতৃত্ব গড়ে তুলতে পারে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সহজ উপায়ে ভূমি সেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here