নলডাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

 

নাটোরের নলডাঙ্গায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিস কার্যালয়ের মূল ফটকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় বক্তারা বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় দালালের দৌরাত্ম্য বন্ধ করে সেবাগ্রহীতাদের সরাসরি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিক সেবা পেতে সমস্যায় পড়লে বা হয়রানির শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করতে হটলাইন চালু করতে হবে।

তৃণমূল পর্যায়ে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাৎক্ষণিক সেবা পাওয়ার ব্যবস্থা করতে হবে। অনলাইনে ভূমি সেবাকে আরও সহজতর ও জনবান্ধব করার জন্য এবং ভূমি সংক্রান্ত আধুনিক সেবার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।’

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল বুলবুল, সাবেক পৌর মেয়র মোঃ আব্বাস আলী নান্নু, ভূমির মালিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here