নেছারাবাদ দরবারে জামায়াতে ইসলামের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

0
167
নেছারাবাদ দরবার শরিফে জামায়াতে ইসলামের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক মাহফিল উপলক্ষে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান নেছারাবাদ দরবারের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফয়জুল হক এবং কায়েদ সাহেব হুজুরের ছেলে খলিলুর রহমান। আমীর ডা. শফিকুর রহমান এই আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের সম্মতি দিয়েছেন।

দরবার সূত্রে জানা গেছে, মাহফিলের দ্বিতীয় দিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এতে নেছারাবাদের ধর্মীয় পরিবেশ আরও বর্ণিল ও উৎসবমুখর হয়ে উঠবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here