ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সদ্য প্রয়াত তার ঘনিষ্ঠ বন্ধু নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ আসরবাদ কবরস্থানে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূর হোসেন, নাসিম আকনের বড় ভাই ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

