নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নানা আয়োজনে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নানা আয়োজনে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।

এছাড়াও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমোক্রেসি ওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক সভাপতি আকতারুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান এবং জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আকতারুল ইসলামসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন ও প্রচারণায় সহায়তা প্রদান নারীর রাজনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এতে আয়োজক সংগঠনগুলোর সদস্যদের পাশাপাশি বিভিন্ন পেশা ও শ্রেণির শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here