বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, সংগীত শিক্ষক লিপি সাহা এবং শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং সমাজে নারীর সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here