নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশি সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ পুলিশ-এর উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১)।

সভায় উপস্থিত ছিলেন মো. ফরহাদ হোসেন খাঁনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশি সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় পুলিশি সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, অভিযোগ গ্রহণ এবং দ্রুত প্রতিকার ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা পুলিশি সেবাকে আরও জনবান্ধব, সেবামুখী এবং কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ তুলে ধরেন। বক্তারা অভিযোগ ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের অংশীজন সভা পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here