নিজস্ব প্রতিবেদক :
‘বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি’র কথা বিবেচনা করে আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ বেলা ২টা থেকে আইভ্যাক জেএফপি, ঢাকা বন্ধ থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, আজ যেসব আবেদনকারী ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তাঁদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি স্লট বরাদ্দ দেওয়া হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

