
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ-০৫ (নিকলী–বাজিতপুর) আসনের গণমানুষের নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক, রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান (এমপি) এবং সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে নিকলী–বাজিতপুর এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক অবকাঠামোর সংস্কার, নৌপথের সম্ভাবনা কাজে লাগানো এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সৈয়দ এহসানুল হুদা বৈঠকে এলাকার মানুষের ভোগান্তি, জরাজীর্ণ সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং দ্রুত বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহলের আশা, এ বৈঠকের মাধ্যমে নিকলী–বাজিতপুরের অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।
এই বাংলা/এমএস
টপিক
