নাসিরনগর সদরে তিনতলা ভবনে দুঃসাহসিক ডাতাতি 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে একটি ফ্ল্যাট বাসায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে।

উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেট সংলগ্ন উত্তর পাড়ায় নাসিরনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: মাঈন উদ্দীন শান্তর মালিকানাধীন একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রওশন আরা আহম্মদ আঁখি।

ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন বাড়ির মালিক মো: মাঈন উদ্দীন শান্ত নিজেই।

রওশন আরা আহম্মদ আঁখির স্বামী ঢাকায় চাকরি করেন। সন্তান ও বাবাকে নিয়ে নাসিরনগরের ওই বাসায় বসবাস করেন রওশন আরা আহম্মদ আঁখি।

রমজানের শুরুতে (১৯ ফেব্রুয়ারি) ছুটি কাটাতে বাসায় তালা দিয়ে তিনি সন্তানকে নিয়ে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এ সময় নিকটাত্মীয়রা মাঝেমধ্যে এসে বাসাটি দেখে যেতেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাড়ির মালিক মাঈন উদ্দীন শান্ত তিনতলায় গিয়ে দেখেন ভাড়াটিয়ার বাসার দরজা খোলা। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভেতরে উঁকি দিয়ে তিনি চুরির ঘটনা দেখতে পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ভেঙে ড্রয়ারগুলো খুলে কাপড়চোপড় ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখা হয়েছে। ওয়ারড্রোবের ভেতরের জিনিসপত্রও তছনছ অবস্থায় পড়ে আছে। মেঝেতে পড়ে ছিল স্বর্ণের খালি বাক্স। ঘরের বিছানাপত্রসহ প্রায় সবকিছুই তছনছ করা হয়েছে।

ঘটনা বুঝতে পেরে প্রভাষক মাঈন উদ্দীন শান্ত তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ভাড়াটিয়া প্রভাষক রওশন আরা আঁখিকে এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন।

পরে বিকেলে নাসিরনগর থানার এসআই সুমন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here