বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন কোম্পানির প্রতিষ্ঠাতা এস এম ফখরুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা জাগ্রত করার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস প্রতি বছর এলাকার মানুষ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।

ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সমাজের কল্যাণমূলক কাজে আরও বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ইফতার করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here