নাসিরনগরে ৫০০ মিটার সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে ৫০০ মিটার সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে গোকর্ণ নতুন বাজার থেকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী বাড়ি হয়ে ছোট্টু মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, ৫০০ মিটার সড়ক পুনঃনির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ ৭০ হাজার ১২৫ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি জরাজীর্ণ অবস্থায় থাকায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে ভুগছিলেন। সড়কটির পুনঃনির্মাণ কাজ বাস্তবায়িত হলে স্থানীয়দের যাতায়াতে স্বস্তি ফিরবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here