নাসিরনগরে নির্বাচনী মাঠে সরগরম: তিন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

0
251

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে প্রার্থী হতে তিনজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টা পর্যন্ত নাসিরনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, বিএনপির এম এ হান্নান এবং বিএনপির একেএম কামরুজ্জামান মামুন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচন কমিশন জানায়, আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নাসিরনগর আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নির্বাচন ঘিরে আগ্রহ, আলোচনা ও প্রত্যাশা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here