নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ আবু এমাদ স্মরণে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে সৈয়দ শাহ্ আব্দল্লাহ কল্যাণ ট্রাস্ট।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের হলরুম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দি একমি ল্যাবরেটরিজের নির্বাহী পরিচালক ড. সৈয়দ আবুল মুজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহর সভাপতিত্বে এবং নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক পার্থ প্রতীম সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমজান আলী, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী এবং আহলে সুন্নাত আল জামায়াতের সভাপতি মাওলানা আশরাফ আজিজসহ অনেকে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান আলোচক ছিলেন ট্রাস্টের সভাপতি মাওলানা সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উৎসাহব্যঞ্জক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯ জনসহ বিভিন্ন শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী মোট ১৭ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here