বিশেষ প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় মনোষ হাজং (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং ওই এলাকার বাসিন্দা ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে ছয়টার মধ্যে মনোষ হাজং বাড়ি থেকে বের হয়ে সীমান্ত সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ভারী যানবাহন তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ট্রাক বা মাহিন্দ্রা ট্রাক্টর মনোষ হাজংকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

