নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতের স্ত্রী মনিরা বেগম (২১)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানার আড়াজি এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ফতুল্লার তজুমুদ্দিনের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই মইনুদ্দিন জানান, দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরার পর তিনি নিজের ভাইকে ওই বাসায় উঠিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, বিছানার ওপর তার ভাইয়ের মরদেহ পড়ে আছে, নাক-মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ঘটনার প্রাথমিক তদন্তে এটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

