বিশেষ প্রতিনিধি :
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারাদেশে নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার এ চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যেই চলমান রয়েছে।
চিঠিতে আরও জানানো হয়—তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুইদিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা/থানায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী আচরণবিধি কার্যকর করার জন্য অন্তত দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
ইসি চিঠিতে অনুরোধ করেছেন, এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে বাস্তবায়িত হয়।
এ ধরনের পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

