নানিয়ারচরে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২২১ জন

রাঙ্গামাটি প্রতিনিধি :

দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে রাঙ্গামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহসেনা নাজবিন শিপা, নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান এবং তাদের মেডিক্যাল টিম স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেডিক্যাল ক্যাম্পে ৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি নানিয়ারচর সেনা জোনের তত্ত্বাবধানে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। এ কার্যক্রমের আওতায় দুর্গম পার্বত্য এলাকার ১২৯ জন সুবিধাবঞ্চিত মানুষ বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সব মিলিয়ে এদিন মোট ২২১ জন ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়েছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এসব উদ্যোগ অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here