নাটোর -১ আসনে স্বতন্ত্র প্রার্থী টিপুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে কলস প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ না হলেও তার সমর্থকরা নির্বাচনী গণসংযোগে এ প্রতীকের জন্য ভোট চেয়েছেন।

দুইদিন আগে টিপুর এক সমর্থকের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশিত হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লালপুর উপজেলার গোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া অবস্থায় তার পেছনে থাকা সমর্থকরা মাথায় কলস নিয়ে ‘কলস’ প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাচন আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সরাসরি আইন লঙ্ঘনের অন্তর্ভুক্ত।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের বলেন, “এটি সমর্থকদের ভুলবশত ঘটেছে। এখন পর্যন্ত আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।”

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here