নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান উফশী বীজ ও সার এবং বোরো ধান হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলার ২০২০ জন কৃষককে উফশী ও হাইব্রিড বীজ এবং ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

