নাটোরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নাটোর সদর উপজেলার ১ নম্বর ছাতনী ইউনিয়নের ভাদুড়ী খালের পাড়ে ৫০০টি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুনের মধ্যে নাটোর জেলায় প্রায় ২০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলার সাতটি উপজেলায় একদিনে প্রায় ৫ হাজার চারা রোপণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরা পারভিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব উদ্যোগ। দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। এরই অংশ হিসেবে নাটোর সদর উপজেলার ভাদুড়ী খালের পাড়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here