নাটোরে প্রভাষকদের ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি তৃতীয় দিনে কর্মবিরতি অব্যাহত

0
166
নো প্রোমোশন, নো ওয়ার্ক / ছবি - এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত “নো প্রোমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি অব্যাহত রেখেছে নাটোর বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ ও নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ইউনিট। টানা তৃতীয় দিনের মতো তারা কর্মবিরতি পালন করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রভাষকরা ব্যানার হাতে দাঁড়িয়ে জানান, “নো প্রোমোশন, নো ওয়ার্ক”—পদোন্নতির আদেশ না হওয়া পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যোগ্য প্রভাষকদের পদোন্নতি আটকে থাকায় শিক্ষকদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে, যা সামগ্রিক শিক্ষা পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং এই দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন এনএস সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার নাটোরের সদস্য সচিব মাহমুদ হাসান, রিপন হোসেনসহ অন্যান্য প্রভাষকরা। কর্মসূচিতে পদোন্নতি বঞ্চিত সব প্রভাষক উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here