নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে ধর্ষিত শিশুকে দেখতে নাটোর সদর হাসপাতালে গিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগের যান। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন করেছেন।

আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে দ্রুততম সময়ের মধ্যে এর তদন্ত শেষ করে বিচার কাজ শেষ করা যায় এবং ফাতেমার পরিবার যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা গ্রহণ করতে ।

এ সময় তিনি ভিকটিমের মাকে সান্তনা প্রদান করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here