ধর্ষকের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি :

 

 

নাটোরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সকাল দশটার দিকে শহরে নাটোর প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ধর্ষক শরিফুল যাতেই কোনভাবেই রেহাই না পায় তার জন্য দ্রুততার সাথে বিচার সম্পন্ন করে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করতে হবে। বিচার বিলম্ব হলে দোষীরা ছাড়া পেয়ে যায়। এতে অপরাধীরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। তারা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হয়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে যায়। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শান্তিপূর্ণভাবে সেই স্থান ত্যাগ করে। মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ধর্ষনের শিকার শিশুর মা-বাবা আত্মীয়-স্বজন।

উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে নাটোর সদরের মদনহাট গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে শরিফুল নামের এক ব্যক্তি। ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। পরে দ্রুত খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here