নাটোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, গ্রেফতার ৯

0
133
লকডাউনের সমর্থনে গভীররাতে মশাল মিছিল-নাশকতা পরিকল্পনা গ্রেফতার-৯ / ছবি - সংগৃহীত

নাটোর প্রতিনিধি :


ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে নাটোরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কে এ মিছিল বের করে দলটির কর্মীরা। মিছিল শেষে অংশগ্রহণকারীরা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিতে স্লোগান দেন।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here