কুড়িগ্রাম প্রতিনিধি :
তথাকথিত ‘লকডাউন’ ঘিরে নাশকতার চেষ্টায় কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলার ৩৩ জনকে গ্রেফতার করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর মধ্যে প্রথম ধাপে ১৩ জনকে গ্রেফতারের পর গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনকে আটক করা হয়। এরা সবাই নাশকতা পরিকল্পনা, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাসহ সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরী, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রাজারহাট, চিলমারী ও কুড়িগ্রাম সদরসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী।
এছাড়া উলিপুর উপজেলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ভাঙচুর ও নাশকতার প্রস্তুতির সময় সাতজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম জানান, “নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন থানায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম ধাপের ১৩ জনসহ মোট ৩৩ জনকে আটক করা হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

