নাজিরপুরে ব্যবসায়ীদের সাথে সংসদ সদস্য মাসুদ সাঈদীর মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি :

নাজিরপুর উপজেলা-এর দেউলবাড়ি ইউনিয়নের বৈঠাকাঠা বাজার-এ স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, এলাকার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো ব্যবসায়ী সমাজ। তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে একটি সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম এবং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাইম, ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি শেখ আবু হানিফ এবং দেউলবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালসহ অন্যান্যরা।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here