পিরোজপুর প্রতিনিধি :
জেলার নাজিরপুরের তারাবুনিয়া গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলীর সহধর্মিণী মরহুমা আসিয়া খাতুনের প্রথম মুত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন দুর্গাপুর-চুঙ্গাপাশা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাসুর রহমান, এডভোকেট আবু সাঈদ মোল্লা, সেখ মাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা এবং মরহুমার জামাতা মাওলানা মোস্তাবশির রহমান, মাটিভাঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মরহুমা আসিয়া খাতুনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি একজন ধর্মপরায়ণ নারী ছিলেন, এবং নারী অঙ্গনে দ্বীনের প্রচার ও প্রসারে তার অবদান স্মরণীয়। এসময় মরহুমার জীবন ও কর্মের স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মরহুমার পুত্র ও ব্যাংক কর্মকর্তা মো. মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শৈলদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

