নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী দুলালের জানাজা ও দাফন সম্পন্ন

কুমিল্লা  প্রতিনিধি :

 

 

নাঙ্গলকোট পৌরসভার হরিপুর মধ্যমপাড়া বড় নয়নের বাড়ী নিবাসী মরহুম ডাক্তার সেরাজুল হকের বড় ছেলে ওরফে নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী আনিছুল হকে বড় ভাই নাঙ্গলকোট বাজারের পরিচিত ব্যবসায়ী বিশিষ্ট দানবীর আজিজুল হক দুলালের জানাজা বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় নাঙ্গলকোট পৌরশাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পরে তাঁকে পারিবারিক অবস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য তিনি ৪ মে বৃহস্পতিবার বিকেল ৪.৫৫ মিনিটের সময় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর (প্রায়)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন,নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, পৌরসভা সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক বড় নয়ন, মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনিসুল হক সহ প্রমুখ।

তার জানাজার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান।

জানাজার নামাজ শেষে মরহুমের আজিজুল হক দুলালের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট শাহী ঈদগা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহাব উদ্দিন।

জানাজায় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

মরহুমের জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মুসলিম অংশগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here