নাগেশ্বরীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
167
১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার / ছবি : এই বাংলা প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কলেজমোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ সাঈদ আলী (২৭); তিনি রাজশাহী সিটি করপোরেশনের মনিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি অভিযানিক দল কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করে। পরদিন মঙ্গলবার আটক সাঈদ আলীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, জেলার মাদক নির্মূলে নিয়মিতভাবেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here