নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শাকিল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে শাকিল টয়লেটে গেলে ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্বজনরা দ্রুত তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো দাদা আমিনুর জানান, দুই ভাইয়ের মধ্যে শাকিল বড় ছিল। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরিবারের পরিকল্পনা ছিল, শিগগিরই তাকে বিদেশে পাঠানো হবে। কিন্তু তার আগেই এই মর্মান্তিক মৃত্যু পরিবারের সব স্বপ্ন ভেঙে দিয়েছে।

