নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
107
নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু–এর পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ।

পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতি, নাগরপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সংসদ সদস্যের সহধর্মিনী মনোয়ারা মুকুল, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ।

আলোচনা শেষে শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here