নকলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

0
181
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে নকলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন নকলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি বলেন, “আমরা যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখনও কিন্তু বাংলা ভাষাতেই দেখি।” ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেম ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here