নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার দুর্লভপুর আনসার মাঠসংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মঞ্জুরুল আলম (৪৬)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিম হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

